ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মোগরাপাড়া চৌরাস্তায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ছোবহান মিয়া (৮০)। তিনি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা।


এ ঘটনায় ওই বাসের চালক জহিরুল ইসলামকে (৩০) আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। সে নোয়াখালী জেলার সেনবাগ থানার ইয়ারপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। বাসটি জব্দ করা হয়েছে।


কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম জানান, মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় রাস্তা পারাপারের সময় বিএম ক্লাসিক ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ: ১৪-২৮০৪) বেপরোয়া গতিতে এসে এক বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা তার লাশ শনাক্ত করেন। এ ঘটনায় পুলিশ বাসচালক জহিরুল ইসলামকে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑